মুন্সীগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ সভাপতি’র রোগ মুক্তির জন্য দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

আওয়ামী স্চ্ছোসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহর রোগমুক্তি কামনা করে মুন্সীগঞ্জের সিরাজদিখানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার সিরাজদিখান উপজেলার ডিআরডিবি অফিসকক্ষে জেলা স্চ্ছোসেবকলীগের সাধারন সম্পাদক শেখ তাজুল ইসলাম পিন্টুর আয়োজনে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি বাবু নির্মল রন্জন গুহ’র রোগমুক্তির জন্য এই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য যে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ সভাপতির করোনা শনাক্ত হয়েছে। মিলাদ ও দোয়ায় অংশগ্রহণ করেন জেলা স্বেচ্ছাসেবক লীগ ও বিভিন্ন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের নেত্রীবৃন্দ। দোয়া ও মিলাদ শেষে সকলের মাঝে তোবারক বিতরন করা হয়।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর