কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ ৪ জন নিহত

কক্সবাজারে পুলিশের গুলিতে ডাকাত দলের ৪ সদস্য নিহত হয়েছে।

শুক্রবার (২৬ জুন) পুলিশ জানায়, ডাকাতদের উপস্থিতির খবরে সকাল থেকে বিকেল পর্যন্ত টেকনাফের শাপলাপুর ও উখিয়া মনতলী পাহাড়ে অভিযান চালানো হয়।

এ সময় উপস্থিতি টের পেয়ে হাকিম ডাকাত দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি করলে পিছু হটে তারা।

পরে ঘটনাস্থল থেকে হাকিম ডাকাতের ভাই ও তিন সহযোগীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে জব্দ করা হয় বেশকিছু অস্ত্র ও গুলি।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর