স্কটল্যান্ডে ছুরিকাঘাতে প্রাণ গেল ৩ জনের

স্কটল্যান্ডে ছুরিকাঘাতে তিনজন নিহত হয়েছেন। শুক্রবার দেশটির গ্লাসগো শহরে এ ঘটনা ঘটে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, পুলিশের গুলিতে ওই সন্দেহভাজন হামলাকারী নিহত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। তারা আরও জানায়, একটি হোটেলে তিনজন ছুরিকাঘাতের পর নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। অপরদিকে স্কটিশ পুলিশ বলছে, সন্দেহভাজন ব্যক্তি গুলিতে নিহত হয়েছেন।

স্কাই নিউজকে এক প্রত্যক্ষদর্শী জানায়, ‘তিনি ঘটনাস্থলে বেশ কয়েকজনকে রক্তাক্ত অবস্থায় দেখেছেন। তাদের জরুরি সেবা দেওয়া হচ্ছিল। সেখানে সশস্ত্র পুলিশ সদস্যদেরও দেখা গেছে।’

এদিকে, স্কটিশ পুলিশ ফেডারেশন জানিয়েছে, এক পুলিশ কর্মকর্তাও ছুরিকাঘাতে জখম হয়েছেন। পুলিশ বলছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। জনসাধারণের জন্য এখন আর পরিস্থিতি বিপজ্জনক নয় বলেও জানানো হয়েছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর