কুষ্টিয়ায় আরও ৩৯ জনের করোনা শনাক্ত

কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৩৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। কুষ্টিয়া সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, শুক্রবার (২৬ জুন ) কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাব থেকে কুষ্টিয়ার ১৭২ টি নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে যার মধ্যে ৩৯ টি কোভিড পজিটিভ। নতুন আক্রান্ত ৩০ জন পুরুষ ও ৯ জন নারী।

আক্রান্ত ৩৯ জনের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ২৩, কুমারখালী উপজেলার ৫, মিরপুর উপজেলার ৩ এবং দৌলতপুর উপজেলার ৮ জন রয়েছেন।

এ নিয়ে কুষ্টিয়ায় মোট ৫৩৬ জন করোনা রোগী শনাক্ত হল। যার মধ্যে ৪০২ জন পুরুষ ও ১৩৪ জন নারী।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর