প্রাণঘাতী করোনাভাইরাস মহামারির কারণে আটকে পড়া আরও ২৬৪ বাংলাদেশি সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে দেশে ফিরেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তারা দেশে আসেন।
শুক্রবার (২৬ জুন) বিকাল ৩টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশিদের বহনকারী বিমানটি অবতরণ করে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
এর আগে গত ১৩ জুন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ভ্রমণ ও ব্যবসার কাজে দুবাই যাওয়া ৩৯১ জন বাংলাদেশি দুবাই থেকে দেশে ফেরেন।
করোনার মহামারীর মধ্যে এ পর্যন্ত বিশেষ ফ্লাইটে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব, থাইল্যান্ড, সিঙ্গাপুর, তুরস্ক, মালদ্বীপ, কুয়েত এবং ইউরোপের বিভিন্ন দেশ থেকে কয়েক হাজার বাংলাদেশি দেশে ফিরেছেন। একইভাবে কয়েক শতাধিক বাংলাদেশিও ছুটি শেষ হওয়ায় আবার প্রবাসে ফিরে গেছেন।
বার্তা বাজার / ডি.এস