কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নতুন করে ৯ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
আজ(শুক্রবার) পাকুন্দিয়া উপজেলার ৯ জনসহ কিশোরগঞ্জ জেলায় ২৫ জনের করোনা শনাক্তের খবর নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান।
পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জামির মোঃ হাসিব সাত্তার জানান, ১৭ ও ২১ জুনের নমুনায় হোসেন্দি ইউনিয়নে একই পরিবারের ৪ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন স্টাফ, দিয়াপাড়া, লক্ষিয়া, চড়পাড়া হোসেন্দী, খামা ও চরফরাদী ইউনিয়নে মোট ৯ জনের করোনা পজেটিভ এসেছে।
এ নিয়ে পাকুন্দিয়া উপজেলায় মোট ৫৮৭ টি নমুনায় ৬৩ জনের করোনা পজেটিভ আসে। এর মধ্যে ৩৪ জন সুস্থ্য হয়েছেন।
বার্তাবাজার/নিমফুল