অভিনব উপায়ে পাচারের সময় উদ্ধার ১৩৩ বস্তা সরকারি চাল

পটুয়াখালীর বাউফলে সরকারি চাল বস্তা থেকে বের করে সাধারণ বস্তায় করে পাচারের সময় ১৩৩ বস্তা বা সাড়ে ৩ টন চাল জব্দ করেছে পুলিশ। এসময় পাচার কাজে জড়িত থাকায় এক গোডাউনের মালিক্সহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ (শুক্রবার) সন্ধ্যায় উপজেলার কাশিপুর বাজার থেকে চালসহ তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- গোডাউন মালিক নুরুল হক (৩৫), ইদ্রিস (৪০) ও আজিজ (৪৫)।

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, শুক্রবার সন্ধ্যায় কাশিপুর বাজারের নুরুল হকের গোডাউনে অভিযান চালিয়ে ১৩৩ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়। বস্তা বদলে সরকারি চাল পাচারের জন্য নুরজাহানের বস্তায় ভরেছিল তারা। এ সময় গোডাউনের মালিকসহ তিনজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর