করোনায় মারা গেলেন সাদেক হোসেন খোকার ভাই

অভিন্ন ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার ছোট ভাই আনোয়ার হোসেন উজ্জ্বল (৬৩) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টায় তেজগাঁওয়ের ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উজ্জ্বলের মৃত্যু হয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বিএনপির মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন এ তথ্য নিশ্চিত করে।

আনোয়ার হোসেন উজ্জ্বলের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান। আনোয়ার হোসেন উজ্জ্বলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর