সংগঠনের শৃঙ্খলা-ভঙ্গের দায়ে সিরাজগঞ্জ জেলা বেলকুচি উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) সন্ধ্যায় সংগঠনের প্যাডে কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ একটি সুসংগঠিত ও সুশৃঙ্খল সংগঠন। এই সংগঠনে উশৃঙ্খলকারীর কোনো ঠাঁই নেই।
গত ১৮ জুন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতির সঙ্গে সিরাজগঞ্জ জেলা বেলকুচির উপজেলা যুবলীগের আহ্বায়ক একটি শালিসী বৈঠকে পারিপার্শ্বিক মতানৈক্যর কারণে বিবাদে জড়িয়ে পড়ে। পরে বিষয়টি যুগান্তর পত্রিকায় প্রকাশিত হলে বিষয়টি কেন্দ্রীয় যুবলীগের দৃষ্টি গোচরে আসে। এ অবস্থায় সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এর নির্দেশে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কমিটি বিলুপ্ত করা হয়েছে।
কে.এ.স/বার্তাবাজার