তোলার তজুমদ্দিনে দুই বছর বয়সী ওসুস্থ কন্যা শিশুকে গলা কেটে হত্যা করেছেন তার মা রুবিনা বেগম। বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যার দিকে উপজেলার শম্ভুপুর ইউনিয়নের বাদলীপুর গ্রামের এ ঘটনা ঘটে।
এ বিষয়ে তজুমদ্দিন থানার ওসি (তদন্ত) এনায়েত হোসেন বলেন, ঘটনাটি সন্দেহজনক হওয়ায় শিশুর মা রুবিনা বেগমকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, পারিবারিক অভাব অনটন ও অসুস্থতার কারণে শিশুটিকে গলাকেটে হত্যা করেছেন। পরে শিশুর বাবা এজহার দাখিল করলে ৩০২ ধারায় হত্যা মামলা রুজু হয়।
নিহত শিশুটির বাবা নাজিম উদ্দিন জানান, অভাবের সংসারে তার তিন সন্তান রয়েছে। দুই বছরের কন্যা মরিয়মের মলদ্বারে ঘা’তে ওষুধ লাগানোর ফলে চিৎকার করছিল। বিরক্ত হয়ে মা তাকে গলা কেটে হত্যা করে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম জিয়াউল হক জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বাবার অভিযোগের প্রেক্ষিতে হত্যা মামলা দায়ের করে মাকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বার্তাবাজার/এসজে