চীনকে ভারতের নতুন হুঁশিয়ারি

সীমান্ত সংঘর্ষ সমাধানে চীন ও ভারতের মাঝে যে সমঝোতা হয়েছে তা দ্রুত বাস্তবায়ন করার জন্য চীনকে হুঁশিয়ারি দিয়েছে ভারত। ভারেতের পররাষ্ট্র মন্ত্রণালইয়ের বরাত দিয়ে এই সংবাদ জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

ভারতের দেয়া বিবৃতিতে বলা হয়, প্রকৃত নিয়ন্ত্রণ রেখার চলমান পরিস্থিতি অনির্দিষ্টকালের জন্য এভাবে চলতে পারে না। আমরা আশা করি, চীন আন্তরিকভাবে এই সমঝোতা মেনে চলবে এবং সীমান্ত অঞ্চলে শান্তির পুনঃস্থাপন নিশ্চিত করবে। সীমান্তে চলমান পরিস্থিতি অব্যাহত থাকলে তা দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নে নেতিবাচক প্রভাব ফেলবে।

সম্প্রতি লাদাখ সীমান্তে চীন-ভারত উত্তেজনা নিরসনে বৈঠক শেষে সিদ্ধান্ত হয়, দুই দেশের সেনারা প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সম্মুখ অবস্থান থেকে পরস্পর নির্দিষ্ট দূরত্বে সরে আসবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর