মরণঘাতী করোনা ভাইরাসে বিপর্যস্ত পৃথিবী। এরই মধ্যে মরার উপর খাড়ার ঘাঁ হয়ে গত কিছু দিন ঘন ঘন ভূমিকম্প আঘাত হানছে পৃথিবীর নানা প্রান্তে। এবার বড় মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো চীন।
শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় ভোর পাঁচটায় ৬.৪ মাত্রার শক্তিশালী ভূকম্পনে কেঁপে উঠে চীন। মূলত পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশে আঘাত হানে ভূমিকম্পটি। তবে কোনো প্রাণহানি কিংবা সম্পত্তির ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মাটির ১০ কিলোমিটার গভীরে। অঞ্চলটি পাহাড়ি ও মরুভূমি অঞ্চল হওয়ায় হতাহতের সম্ভাবনা কম। উৎপত্তিস্থলের কাছাকাছি বসতি খুব একটা না থাকলেও যেসব আছে সেগুলো কাঁচা ইট দিয়ে নির্মিত। ফলে সেগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে।
সূত্র- বিবিসি।
কে.এ.স/বার্তাবাজার