পুলিশের সাথে বন্দুকযুদ্ধে চার রোহিঙ্গা ডাকাত নিহত

কক্সবাজারের টেকনাফে হোয়াইক্যং গহীন অরন্যে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে দূর্ধর্ষ রোহিঙ্গা হাকিম ডাকাতের দুই সহোদরসহ ৪ রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছে। উদ্ধার করা হয়েছে আস্ত্র ও ইয়াবা।

নিহতরা হলো- রোহিঙ্গা ডাকাত বশির, হামিদ, রফিক ও রইঙ্গা। এদের মধ্যে বশির ও হামিদ হাকিম ডাকাতের সহোদর। জেলা পুলিশ সুপার এবি এম মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আজ শুক্রবার সকালে হোয়াইক্যং চাকমা পাড়া পাহাড়ে মোস্ট ওয়ান্টেড রোহিঙ্গা হাকিম ডাকাত সশস্ত্র দলবল নিয়ে অবস্থানের সংবাদ পেয়ে জেলা পুলিশের বিশেষ দল তার পাহাড়ি আস্তানা ঘেরাও করে। এসময় পুলিশের অবস্থান টের পেয়ে ডাকাতরা বিক্ষিপ্ত ভাবে গুলি ছোঁড়ে পালানোর চেষ্টা করে। জবাবে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। কিছুক্ষন পর পরিস্থিতি স্বাভাবিক হলে ঘটনাস্থল থেকে ৪টি দেশীয় তৈরী (এলজি) বন্দুক, ২০ রাউন্ড গুলি এবং ৪০ হাজার পিস ইয়াবাসহ গুলিবিদ্ধ ৪ ডাকাতকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর তাদের মৃত্যু হয়। মৃতদেহ গুলো কক্সবাজার জেলা মর্গে রাখা হয়েছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর