মহামারী করনা এখন সারা বিশ্বেই ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এরই মাঝে এসেছে মুরগী থেকে ছড়ানো নতুন ভাইরাস ‘সালমোনেলা’।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, এই রোগে একজনের মৃত্যুও হয়েছে। মুরগীর মাধ্যমে ছড়ানো এই রোগে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি আছেন ৮৬ জন। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) চাঞ্চল্যকর এই তথ্য জানিয়েছে।
বার্তাসংস্থা সিএনএন জানায়, গত ২০ মে থেকে মোট ৩৬৮ জন এই রোগে আক্রান্ত হয়েছে। চলতি বছরেই মোট ৪৬৫ জন মুরগির মাধ্যমে সালমোনেলা রোগে আক্রান্ত হয়েছেন। যুক্তরাষ্ট্রের ৪২টি প্রদেশ থেকে এই খবর পাওয়া গেছে। ২০১৯ সালেও সালমোনেলা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছিল।
বার্তাবাজার/এসজে