করোনায় আক্রান্ত হলেন নারী এমপি ফেরদৌসী ইসলাম জেসী

এবার প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় সংসদের নারী সাংসদ ও প্রয়াত আওয়ামী লীগ নেতা ডা. আ.আ.ম. মেসবাহুল হক বাচ্চুর কন্যা ফেরদৌসী ইসলাম জেসী।

গতকাল (বৃহস্পতিবার) রাতে পাওয়া রিপোর্টে তার করোনা রিপোর্ট পজিটিভ আসে।

জেসীর করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে তার ছোট ভাই মেসবাহুল জাকের জানান, জাতীয় সংসদের মেডিকেল সেন্টারে গত বুধবার করোনার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলে চিকিৎসকরা রিপোর্ট পজিটিভ বলে জানায়। তিনি বর্তমানে সংসদ ভবনের ন্যাম ফ্ল্যাটে অবস্থান করে হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

এ বিষয়ে এমপি জেসী মুঠোফোনে শুক্রবার (২৬ জুন) বিকালে জানান, স্বামীসহ পরিবারের অন্য সদস্যদের মধ্যেও করোনা ভাইরাসের উপসর্গ রয়েছে। তাদের সবার নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে এবং সকলেই করোনা ভাইরাসের চিকিৎসা নিচ্ছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর