প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
শুক্রবার (২৬ জুন) আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, কয়েক দিন আগে আমাদের দলের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া করোনা পরীক্ষা করিয়েছিলেন। তার রিপোর্ট পজিটিভ এসেছে। তবে তার শারীরিক কোনো সমস্যা নেই। তিনি সুস্থ আছেন।
বিপ্লব বড়ুয়া চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজের সরকারি বাসায় আছেন এবং চিকিৎসা নিচ্ছেন বলে জানান তথ্যমন্ত্রী।
বার্তা বাজার / ডি.এস