দ্বিতীয় দফায় সংক্রমণ ঝুঁকিতে বিশ্বে পঞ্চম অবস্থানে বাংলাদেশ

সময় যত বাড়ছে দেশে আক্রান্ত এবং মৃতের সংখ্যা ততই বাড়ছে। মরণঘাতী এ ভাইরাস প্রতিরোধে বিধিনিষেধ শিথিল করার দ্বিতীয় সংক্রমণের ঝুঁকিতে রয়েছে, এমন ১০টি দেশের তালিকা তৈরি হয়েছে। এই তালিকায় শীর্ষ পাঁচে বাংলাদেশের নাম উঠে এসেছে।

ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের করোনা ট্র্যাকিং অ্যাপের মাধ্যমে পাওয়া উপাত্ত বিশ্লেষণ করে ওই ১০ দেশকে চিহ্নিত করেছে গার্ডিয়ান। এ তালিকায় আরো আছে জার্মানি, ইউক্রেন, যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, ফ্রান্স, সুইডেন, ইরান, ইন্দোনেশিয়া ও সৌদি আরব।

তালিকার শীর্ষে রয়েছে জার্মানি, ইউক্রেন, যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড। এরপরেই রয়েছে বাংলাদেশের নাম। ২৫ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছেন- এমন ৪৫ দেশে আগের সপ্তাহের তুলনায় পরের সপ্তাহে করোনা সংক্রমণের ভিত্তিতে তথ্য উপাত্ত বিশ্লেষণ করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর