দেশের করোনা হাসপাতালে আরও ১৯৬টি আইসিইউ বেড খালি

সারাদেশে করোনা ডেডিকেটেট হাসপাতালসমূহে আরও ৯ হাজার ৯১৯টি সাধারণ বেড ও আইসিইউ বেড খালি রয়েছে ১৯৬টি। এছাড়া পর্যাপ্ত চিকিৎসা সামগ্রীর ব্যবস্থা আছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

আজ (শুক্রবার) দুপুরে নিয়মিত অনলাইনে বুলেটিনে তিনি এইসব তথ্য জানান।

ডা. নাসিমা জানান, ‘ঢাকা মহানগরীতে করোনার জন্য হাসপাতাল আছে ১৬টি এবং ঢাকা জেলায় একটি। ঢাকা মহানগরীতে করোনা রোগীদের জন্য সাধারণ শয্যা সংখ্যা ৬ হাজার ৭৭৩টি এবং আইসিইউ শয্যা ১৮০টি। সাধারণ শয্যায় ভর্তি আছেন ২ হাজার ৩৭৫ জন এবং আইসিইউতে ভর্তি আছেন ৯৭ জন করোনা রোগী। রাজধানীসহ সব বিভাগ মিলে সাধারণ শয্যা সংখ্যা ১৪ হাজার ৬১০টি এবং মোট আইসিইউ ৩৭৯টি। রাজধানীসহ দেশে করোনা হাসপাতালগুলোতে রোগী ভর্তি আছেন ৪ হাজার ৬৯১ জন এবং আইসিইউ শয্যায় ভর্তি আছে ১৮৩ জন।’

তিনি আরও বলেন, ‘করোনার জন্য নির্ধারিত সব হাসপাতালেই রোগী ভর্তি হতে পারবেন। কারণ অনেক শয্যা খালি আছে। সব হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার আছে মোট ১০ হাজার ২৪০টি, হাই ফ্লো নেজাল ক্যানেলা ৮০টি এবং অক্সিজেন কনসেনট্রেটর ৫৫টি।’

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর