ইরানে করোনায় মৃত্যু সরকারি হিসাবের চেয়ে ‘১০ গুণ বেশি’!

ইরানে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ লাখ ১৭ হাজার ছাড়িয়েছে। মহামারী এ রোগে আক্রান্ত হয়ে যত লোক মারা গেছে বলে সরকারি হিসেবে বলা হয়েছে, প্রকৃত সংখ্যা তার চেয়ে পাঁচ থেকে ১০ গুণ বেশি হতে পারে। বিবিসির ফারসি সার্ভিসের এক অনুসন্ধানে এমন তথ্য পাওয়া গেছে।

ইরানে করোনাভাইরাস সংক্রমণ ছিল মধ্যপ্রাচ্যে সবচাইতে গুরুতর। সেখানে ২ লাখ ১৫ হাজারের বেশি আক্রান্ত এবং ১০ হাজারের বেশি লোকের মৃত্যু সরকারিভাবে নিশ্চিত করা হয়েছে।

তবে বিবিসি ফারসি‌’র অনুসন্ধানে দেখা যায়, শীতকালে ইরানে স্বাভাবিকের চেয়ে ৬ হাজার ৪০০ বেশি মৃত্যু হয়েছে, যা ওই একই সময়ে করোনাভাইরাসে মৃতের সরকারি সংখ্যার চাইতে ৫ হাজার বেশি।

রাজধানী তেহরানে এই একই সময়ে ‘অতিরিক্ত’ মৃত্যুর সংখ্যা ছিল একই সময়কালে সারা দেশে করোনাভাইরাসে মৃত্যুর সরকারি সংখ্যার চেয়েও বেশি।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর