যশোরের বেনাপোলে করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার(২৫শে জুন) রাতে জিডিএল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, করোনা উপসর্গ নিয়ে মৃত ওই ব্যক্তি ডাবলু মার্কেটের মাংস পট্টিতে একটি পানের দোকান চালাতো।বেশ কয়েকদিন ধরে তিনি করোনা ভাইরাসের উপসর্গ জ্বর এবং সর্দি-কাশিতে ভুগছিলেন। সপ্তাহখানেক আগে করোনা ভাইরাসের টেস্ট করানো হয়। কিন্তু ফলাফল আসে নেগেটিভ। দুই দিন আগে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এসময় তার পরিবারের লোকজন তাকে জরুরী ভিত্তিতে যশোর সদর হাসপাতালের সামনে জিডিএল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। গতকাল রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডলের কাছে জানতে চাইলে তিনি বলেন, মৃত ব্যক্তি বেশ কয়েকদিন ধরে জ্বর,সর্দি-কাশিতে ভুগছিলেন। তার পরিবার মৃত ব্যক্তির করোনা ভাইরাস টেস্টের জন্য স্যাম্পল পাঠিয়েছিলেন কিন্তু সেটার ফলাফল এখনও আসেনি। ফলাফল আসলে জানা যাবে।মৃত ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা।
বার্তা বাজার / ডি.এস