আবারও আইসিইউতে সাহারা খাতুন

অবস্থার অবনতি হওয়ায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনকে আবারও আইসিউতে নেয়া হয়েছে।

সাহারা খাতুনের ব্যাক্তিগত সহকারী মুজিবর রহমান আজ (শুক্রবার) দুপুরে গণমাধ্যমকে এই তথ্য জানান।

তিনি জানান, বেলা ১১টার দিকে হঠাৎ করে তার হৃদস্পন্দন বোঝা যাচ্ছিল না, তখন জরুরি ভিক্তিতে চিকিৎসকরা আবারও তাকে আইসিইউতে নেন।

সাবেক এ মন্ত্রী জ্বর, অ্যালার্জির সমস্যাসহ বিভিন্ন জটিলতা নিয়ে গত ২ জুন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হলে ১৯ জুন সকালে তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে আইসিইউ থেকে এইচডিইউতে স্থানান্তর করা হয়েছিল।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর