মুন্সীগঞ্জে করোনা রোগীর সংখ্যা ২ হাজার ছুঁই ছুঁই, নতুন ১১

মুন্সীগঞ্জে করোনা রোগীর সংখ্যা ২হাজার ছুঁই ছুঁই করছে। আগের তুলনায় শনাক্ত কিছুটা কমলেও এখনও আক্রান্তের হার অনেক বেশি বলে মনে করছেন মুন্সীগঞ্জের সাধারণ মানুষেরা।

আজ শুক্রবার মুন্সীগঞ্জে আরো ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১৯২৫ জনের করোনা শনাক্ত হলো। আজ নতুন আরও ১২ জন সুস্থ হয়ে জেলায় করোনা জয়ীর সংখ্যা দাঁড়িয়েছে ৬০৯। গত ২৪ ঘন্টায় কেউ মারা যায়নি। জেলায় মোট মারা গেছেন ৪৬ জন।

সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ বার্তা বাজারকে জানিয়েছেন শুক্রবার নতুন শনাক্ত ১১ জনের মধ্যে সদর উপজেলায় ৫ জন, সিরাজদিখান উপজেলায় ২ জন, লৌহজং উপজেলায় ১ জন, শ্রীনগর উপজেলায় ৩ জন করোন শনাক্ত হয়েছে।

গত ২৪ জুন তারিখের ২৩৯ টি রিপোর্ট এসেছে এর মধ্যে ১১ জন করোন ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি আরও জানান, জেলায় ৯৬৯২ টি নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে এর মধ্যে রিপোর্ট এসেছে ৯১২০ টি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর