শুক্রবার সকালে টাঙ্গাইল সদর থানার রাবনা বাইপাস মোড় থেকে একটি ট্রাক তল্লাশী করে ৩০০ বোতল ফেন্সিডিল সহ ৩যুবক কে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব-১২) একটি দল।
টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার মেজর, আবু নাঈম মোঃ তালাত প্রেস বিজ্ঞপ্তিতে জানায় দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য ফেন্সিডিল অবৈধভাবে সংগ্রহ পূর্বক টাঙ্গাইল জেলার সদর থানার বিভিন্ন এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে বলে।
গোপন সংবাদের ভিত্তিতে রাবনা বাইপাস আবুল মুন্সী মার্কেট এর সামনে রাবনা বাইপাস টু টাঙ্গাইল শহর গামী পাকা রাস্তার উপর অভিযান চালিযে ট্রাক সহ আটক করে। ধৃত আসামীদের নাম ১। মোঃ রনি ইসলাম (২৫), পিতাঃ মোঃ আমিরুল, সাং-জয়ডাঙ্গী, থানাঃ রানী সংকৈল, ২। মোঃ মামুন (৩০), পিতাঃ মোঃ জাহাঙ্গীর আলম, সাং-রগুনাথপুর (দানুয়াপাড়া), থানাঃ পীরগঞ্জ, ৩। মোঃ আফসার আলী (২৫), পিতাঃ মৃত-ছোট মোহাম্মদ, সাং-ঘিদ্র গড়গাঁও (হাজিপুর), থানাঃ পীরগঞ্জ, সর্ব জেলাঃ ঠাকুরগাঁও।ট্রাক তল্লাশী করে বিপুল পরিমান ফেন্সিডিল, ০৩টি মোবাইল ফোন, ০৮টি সিম কার্ড ০১টি ৫ টন ট্রাক, এবং নগদ-৩,০০০/- টাকা উদ্ধার করেন।
টাঙ্গাইল র্যাব ১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার মেজর আবু নাইম মোহাম্মদ তালাত জানায় অবৈধ মাদক ব্যবসা, চোরা চালান, বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম বিভিন্ন অভিযান চলমান থাকবে।
বার্তাবাজার/এমকে