রায়পুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু, এলাকায় শোকের মাতম

লক্ষ্মীপুরের রায়পুরে হায়দরগঞ্জে পুকুরের পানিতে ডুবে গিয়ে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ জুন) দুপুরে খেলতে গিয়ে পানিতে পড়ে তাদের মৃত্যু হয়।

নিহত শিশুরা হলো চট্রগ্রাম আন্দকিল্লা জামে মসজিদের খতিব আওলাদে রাসুল(স) এর নাতি-নাতনী। সাইয়্যেদ মুফতি ইজ্জুদ্দিন তাহের জাবেরীর মেয়ে আরিয়া আক্তার (৪) এবং সাইয়্যেদ ফয়সালের জাবেরির ছেলে ফাইয়াজ হোসেন (৫)। তারা একে অপরে চাচাতো ভাই-বোন।

পুলিশ ও নিহত দুই শিশুর পরিবার জানায় শুক্রবার সকালে ঘর থেকে দুই শিশু বের হয়ে আর ফিরেনি। তাদের খোঁজ না পেয়ে বিভিন্ন স্থানে খুঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পুকুরে দুই শিশু ভেসে উঠতে দেখে স্থানীয়রা। পরে তাদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এদিকে শিশুদ্বয়ের মৃত্যুতে ওই পরিবারসহ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর