ভরা মৌসুমেও মেঘনা-তেতুলিয়ায় মিলছে না ইলিশ

মহামারী করোনা ভাইরাসরে প্রভাবে খুব আতঙ্করে মধ্য জীবনযাপন করছে ভোলার জেলে পল্লীগুলো ভরা মৌসুমে মিলছেনা ইলিশ, নদী থেকে খালি হাতে ফিরতে হচ্ছে ভোলার জেলেরা, এতে পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছেন জেলে পরিবারগুলো, মৎস্য বিভাগ বলছে জলবায়ু পরিবর্তনের কারনে ইলিশ পেতে বিলম্ব হচ্ছে।

জ্যৈষ্ট থেকে আশ্বিন মাস পর্যন্ত ভরা মৌসুম হলেও ভোলার জলসীমায় পাওয়া যাচ্ছেনা ইলিশ। তারপরেও মেঘনার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পযর্ন্ত চষে বেড়াচ্ছে জেলেরা। এতে সংসার পরিচালনা ও দাদন পরিশোধ নিয়ে দুশ্চিন্তা পোহাতে হচ্ছে ভোলার সাত উপজেলার কয়েক হাজার জেলেদের।

এ কারনে জমে উঠেনি মৎস্য আড়ৎ গুলো। জেলার প্রায় ছোট বড় কয়েকশত মৎস্য আড়ৎ এখন ফাকা। নদীতে মাছ নেই,অভাবের সংসার, ধার-দেনা করে সংসার চালাচ্ছি, আড়ৎদারের দেনা পরিশোধ করতে না পারলে বাড়ি ঘর ছেড়ে পালাতে হবে।

আড়ৎদার জানান, লাখ লাখ টাকা নদীতে জেলেদেরকে দাদন দিয়ে বসে আছি,ইলিশের কোন দেখা মিলছেনা আল্লাহ পাক জানে কপালে কি আছে।

জেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জমান বলেন, জেলেদের হতাশ হওয়ার কারন নেই, বৃষ্টি বাড়ার সাথে সাথেই ইলিশ পাওয়া যাবে। জলবায়ু পরিবর্তনের কারনেই জেলেদের মাছ পেতে বিলম্ব হচ্ছে।কিছুদিনের মধ্যেই জেলেদের মুখে হাসি ফুটবে এমনটাই আশা এই কর্মকর্তার।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর