যশোরে ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই খুন

যশোরের সদর উপজেলার দেয়াপাড়া গ্রামে ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই কাজী নজরুল ইসলাম (৬২) নামে একজন খুন হয়েছেন।

শুক্রবার (২৬ জুন) সকাল সাড়ে নয়টার দিকে এই ঘটনা ঘটে।নিহত ব্যক্তি হলেন, যশোর কোতোয়ালি মডেল থানাধীন দেয়াপাড়া গ্রামের মৃত কাজী আব্দুল গনির ছেলে কাজী নজরুল ইসলাম (৬২)।

নজরুল ইসলামের ভাইপো কাজী নাঈম জানান, সকাল সাড়ে নয়টার দিকে জমি নিয়ে বিরোধের সূত্র ধরে তার দুই চাচা কাজী নজরুল ইসলাম ও কাজী আব্দুর রাজ্জাকের মধ্যে কথাকাটাকাটি হয়। এসময় চাচা আব্দুর রাজ্জাক হাতে থাকা দা দিয়ে কাজী নজরুল ইসলামের ঘাড় ও হাতে কোপ দেয়। বাড়ির লোক তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। খুনের পর হত্যাকারী চাচা আব্দুর রাজ্জাক পালিয়ে যায়।এদিকে, হাসপাতালে আনার পর চিকিৎসক নজরুলকে মৃত ঘোষণা করেন।

যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম বলেন, লাশ এখন যশোর জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। হত্যাকাণ্ডে জড়িতকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।

নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই গোলাম মোর্তজা জানান, নিহতের স্ত্রী জাহানারা স্বামী খুনের ব্যাপারে কোতয়ালী মডেল থানায় এসে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর