করোনার মধ্যেই চীনে ভয়াবহ বন্যা

চীনের গুইঝৌ প্রদেশে প্রবল বন্যায় জনের মৃত্যু হয়েছে। কারণে দেশটির বেশ কিছু নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এখন পর্যন্ত ওই এলাকার দশ হাজার অধিবাসীকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে সড়কগুলো।

দেশজুড়ে রেড এলার্ট জারি করেছে কর্তৃপক্ষ। শনিবারও দেশটির ১০ অঞ্চলে ভারি বৃষ্টিপাত হবে বলে পূর্বাভাস দিয়েছে চীনের আবহাওয়া বিভাগ। সিচুয়ান এবং তিব্বতের কিছু অংশে ঘন্টায় ৬০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে।

বন্যায় চীনের দুই প্রদেশের ৫৪টি গ্রামের প্রায় ১৯ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দুই প্রদেশে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪ কোটি ইউয়ান। এছাড়া আনহুই প্রদেশে প্রায় আড়াই লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যায়। আর ক্ষয়ক্ষতির পরিমাণ ধারণা করা হচ্ছে প্রায় ২০ কোটি ইউয়ান।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর