দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ হাজার ৮৬৮ জনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এদিনে ৪০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ১ লাখ ৩০ হাজার ৪৭৮ জন। দেশে মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ৬৬১ জন।
শুক্রবার (২৬ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানিয়েছেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
নাসিমা সুলতানা নিয়মিত ব্রিফিংয়ে জানান, গত ঘণ্টায় ১৮ হাজার ২৭৫টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পূর্বের নমুনাসহ ১৮ হাজার ৪৯৮টি নমুনা পরীক্ষা করে ৩ হাজার ৮৬৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মোট আক্রান্ত ১ লাখ ৩০ হাজার ৪৭৪ জন। শনাক্তের হার ২০ দশমিক ৯১ শতাংশ।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৪০ জন মারা গেছেন। এর মধ্যে পুরুষ ৩১ জন ও নারী ৯ জন। এ নিয়ে মোট মারা গেলেন ১ হাজার ৬৬১ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছে ১ হাজার ৬৩৮ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ৫৩ হাজার ১৩৩ জন।
বার্তাবাজার/কে.জে.পি