Chronic Myelogenous Leukemia রোগে আক্রান্ত শিক্ষার্থী আশরাফুল। কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ি ইউনিয়নের সরকার পাড়া গ্রামের রিক্সাচালক মোঃ আব্দুল আলিম এর একমাত্র পুত্র সে। আশরাফুল ২০১৩ সালে নাগেশ্বরী সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন অ বর্তমানে তিনি ডিগ্রী শেষ বর্ষে অধ্যয়নরত।
গত ২০১৮ সালের শেষের দিকে তার এ রোগ ধরা পড়ে। তারপর প্রায় দুই বছর থেকে তার পরিবার চিকিৎসা করিয়ে আসছিলো। বর্তমানে তার এই রোগ আরো বেশি হয়। তারপর সে ডাক্তারের কাছে যায়।
ডাক্তার তাকে বলে এ রোগ নিয়ন্ত্রণে রাখতে হলে তাকে প্রতিনিয়ত প্রায় ৫ বছর ঔষধ খেতে হবে তবেই এ রোগ কিছুটা নিয়ন্ত্রণে আসবে এমনকি ভালো হয়ে যেতে পারে। আর তা না হলে এ রোগ নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। আশরাফুলের পরিবারের মতে প্রতিদিন প্রায় ৩৫০-৪০০ টাকার ওষুধ কেনা খুবই কষ্ট সাধ্য।
যা তার রিক্সা চালক বাবার পক্ষে চালিয়ে নেওয়া অসম্ভব হয়ে পরেছে। তার বাবা মোঃ আব্দুল আলিম বলেন,”আশরাফুল আমার একমাত্র ছেলে আর সে আমার পরিবারের ভবিষ্যৎ কিন্তু এমতাবস্থায় আমি জানিনা কি হবে আর আমি রিক্সা চালিয়ে তার চিকিৎসার খরচ সাথে পরিবারের খরচ চালানো খুবই কষ্টকর।”
এমতাবস্থায় সমাজের বিত্তবানেরা এগিয়ে আসেন তবে হয়ত আমার ছেলে সুস্থ হয়ে পড়াশুনা শেষ করে ভবিষ্যতে পরিবারের দায়িত্ব নিতে পারবে বলেও জানান তার বাবা। আশরাফুলকে বাঁচাতে সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দিতে অনুরোধ জানিয়েছে তার মা আছিয়া বেগম।
আশরাফুলকে সাহায্য পাঠানোর ঠিকানা
মোবাইলঃ 01785244987(আশরাফুল)
Bkash:01742005282
Nagad:01742005282
Rocket:017420052829
বার্তাবাজার/এমকে