দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ হাজার ৮৬৮ জনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এদিনে ৪০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ১ লাখ ৩০ হাজার ৪৭৮ জন। দেশে মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ৬৬১ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছে ১ হাজার ৬৩৮ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ৫৩ হাজার ১৩৩ জন।
শুক্রবার (২৬ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানিয়েছেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
এর আগে, গতকাল বৃহস্পতিবার দেশে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৩ হাজার ৯৪৬ জনের। মারা গেছেন ৩৯ জন।
বার্তাবাজার/কে.জে.পি