যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪০ হাজার ৫০০ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশটিতে এটিই একদিনে সর্বোচ্চ রেকর্ড সংখ্যক শনাক্ত। করোনায় মৃত্যু হয়েছে ২ হাজার ৪৩০ জনের। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এ খবর প্রকাশ করেছে।
চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের টেক্সাস, আলাবামা, অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, আইডাহো, মিসিসিপি, মিসৌরি, নেভাডা, ওকলাহোমা, দক্ষিণ ক্যালিফোর্নিয়া ও ওয়াইমিং অঙ্গরাজ্যে রেকর্ড সংখ্যক করোনা শনাক্ত হয়েছে।
পরিসংখ্যান বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটারের টালি অনুসারে, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ২৫ লাখেরও বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে।
সরকারি হিসেবে এর মধ্যে মৃত্যু হয়েছে প্রায় ১ লাখ ২৬ হাজার মানুষের। সেরে উঠেছেন সাড়ে ১০ লাখ ৫২ হাজার। করোনায় মৃত্যু ও শনাক্তের দিক থেকে যুক্তরাষ্ট্র সারা বিশ্বের মধ্যে শীর্ষে রয়েছে।
বার্তাবাজার/এমকে