ফেনীতে নতুন করে ৩৭ করোনা রোগী শনাক্ত!

ফেনী জেলায় আজ নতুন করে আরো ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মো. ইউসুফ এ তথ্য জানিয়েছেন।

পরিসংখ্যানবিদ আরো জানায়, নতুন আক্রান্তদের মধ্যে রয়েছে ফেনী সদর উপজেলায় ২৫ জন, দাগনভূঞায় ৮জন, সোনাগাজীতে ২জন ও পরশুরামে ২ জন। আজ নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজের ল্যাব থেকে ২৬৪ জনের প্রতিবেদন আসে। এছাড়াও জেলায় নতুন করে ১৭ জন সুস্থ হয়েছেন এবং আরো একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য বিভাগের সূত্র জানায়, বুধবার পর্যন্ত মোট ৪ হাজার ৬৫২ জনের নমুনা সংগ্রহ করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি), চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়। এর মধ্যে ৪ হাজার ২৫ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে।

এ পর্যন্ত ফেনীতে শনাক্ত ৭৮৬ রোগীর মধ্যে ফেনী সদর উপজেলায় ৩১৬ জন, সোনাগাজীতে ১১৯ জন, দাগনভূঞায় ১৬৭ জন, ছাগলনাইয়ায় ১০০ জন, ফুলগাজী ৩৬ জন ও পরশুরামে ৩৫ জন এবং ফেনীর বাইরে অন্য জেলার ১৩ জন রোগী রয়েছে।

জেলায় এ পর্যন্ত ২৯১জন করোনা পজেটিভ রোগী সুস্থ্য হয়েছেন। এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ১৬ জন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর