হবিগঞ্জে এক দিনে ২জন নারী ও ১জন পুরুষ আত্মহত্যা করেছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এবং রাতে এসব ঘটনা ঘটে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় উপজেলার সুজাতপুর চন্ডিপুর গ্রামের মৃত সাধন দাসের পুত্র মিলন দাস (২২) ইঁদুর মারার ওষুধ খেয়ে আত্মহত্যা করেন।
এদিকে, একই দিন রাত সাড়ে ৮টায় কালাইনজুড়া গ্রামে বড় ছেলের স্ত্রীর সাথে ঝগড়াকে কেন্দ্র করে দিলারা বেগম (৫০) নামে এক গৃহবধু বসতঘরের সিলিং ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।
একই দিন বিকেলে উপজেলার বলাকীপুর গ্রামে স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে মনোয়ারা বেগম (২৫) নামে এক গৃহবধু বিষপানে আত্মহত্যা করেন।
ওসি আরো জানান, ৩টি ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বার্তাবাজার/কে.জে.পি