সিনেমায় জুটি হয়ে আসছেন দেব-অপু

ঢাকাই সিনেমার ‘ঢালিউড কুইন’ খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস কলকাতার ‘খোকাবাবু’ খ্যাত নায়ক দেবের সাথে নতুন সিনেমায় জুটি হয়ে আসছেন। অপু বিশ্বাস সর্বশেষ অভিনয় করেন ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ সিনেমায়। করোনা পরিস্থিতির কারণে সিনেমাটির মুক্তি আটকে আছে।

শাপলা মিডিয়ার প্রযোজনায় ঘোষিত ১০টি ছবির মধ্যে একটি ছবির নায়িকা হতে যাচ্ছেন অপু। নাম ঠিক না হওয়া ওই ছবিটিতে অপুর সঙ্গে দেব নিজেই কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন বলে জানা যায়। এদিকে শাপলা মিডিয়ার একাধিক সূত্র নিশ্চিত করেছে অপুর নতুন ছবির বিষয়ে। এরই মধ্যে এই সিনেমা নিয়ে অপু বিশ্বাসের সঙ্গে কথাও হয়েছে প্রযোজকের। ছবিটির গল্পও শুনেছেন।

এ প্রসঙ্গে চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেন, ‘শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান আমাকে ফোন দিয়ে সিনেমার গল্প শুনিয়েছেন। ছবির গল্প পছন্দ হওয়ায় আমি কাজ করতে আগ্রহ প্রকাশ করেছি। চলতি সপ্তাহের মধ্যেই তিনি চুক্তিবদ্ধ করাতে চান।’

কলকাতার দেব প্রথমবার শাপলা মিডিয়ার ‘কমান্ডো’ সিনেমার মাধ্যমে বাংলাদেশি ছবিতে অভিনয় করেন। সিনেমাটির শুটিং এখনো শেষ হয়নি। শুটিং শেষ হলেই দেবকে নিয়ে আরো ১০টি ছবি বানাবেন বলে ঘোষণা দেন সেলিম খান। আর এই ১০ সিনেমার একটিতে দেবের বিপরীতে অভিনয় করবেন অপু।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর