বিশ্বে একদিনেই করোনায় আক্রান্ত ১ লাখ ৭৬ হাজার

বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসে একদিনে মৃত্যু হয়েছে ৫ হাজারের বেশি। ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ১ লাখ ৭৬ হাজারের কাছাকাছি। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ লাখ ৯১ হাজার ৭৮৩ জনে। মোট আক্রান্ত ৯৭ লাখ ১০ হাজার ২০৫ জন।

গত ২৪ ঘণ্টায়ও সর্বোচ্চ প্রাণহানি হয়েছে হটস্পট ব্রাজিলে। বৃহস্পতিবার দেশটিতে ১ হাজার ১৮০ জনের মৃত্যু হয়েছে কোভিড-১৯ এ। ৪০ হাজার ৬শ’র ওপর নতুন আক্রান্ত। আরেক লাতিন দেশ মেক্সিকোয় একদিনে মারা গেছে ৯৪৭ জন। যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ৫৯৪ জনের। নতুন সংক্রমণ ৩৭ হাজার ৬শ’র কিছু বেশি।

এদিকে লকডাউন শিথিলের পর ইউরোপের কিছু দেশে বেড়েছে সংক্রমণ। ইউরোপে দ্বিতীয় দফায় ভাইরাস বিস্তার নিয়ে সতর্কতা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর