করোনায় মারা গেলেন আরও এক পুলিশ সদস্য

করোনাভাইরাসের সংক্রমণ রোধ ও জনগণের সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে আক্রান্ত আরও এক পুলিশ সদস্য মারা গেছেন। ওই পুলিশ সদস্যের নাম তৌহিদুল ইসলাম (৪৩)। তিনি ডিএমপির ট্রাফিক বিভাগে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার (২৫ জুন) দিবাগত রাতে তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মনোয়ার হাসানাত খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, করোনা আক্রান্ত কনস্টেবল তৌহিদুল ইসলাম গতকালই রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি হন। তিনি ডায়াবেটিসসহ অন্যান্য রোগেও আক্রান্ত ছিলেন। রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রাতেই তার মরদেহ গ্রামের বাড়ি রংপুরের উদ্দেশ্যে পাঠানোর ব্যবস্থা নেয়া হয়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর