নারায়ণগঞ্জের বন্দরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাইয়ের সময় গাড়িসহ ৪ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, যাত্রাবাড়ির সংকল মিয়ার ছেলে শহিদ, কুমিল্লা দাউদকান্দী এলাকার হাকিম আলীর ছেলে চালক আবুল, একই এলালার মোবারক হোসেনের ছেলে হুসাইন, ফতুল্লা এলাকার সামছুল রহমানের ছেলে শহিদ।
বন্দর থানার ওসি রফিকুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, টাকা ছিনতাই করে পালানোর সময় হাতেনাতে ৪ ছিনতাইকারীকে একটি নোয়াহ গাড়িসহ আটক করেছে পুলিশ।
বার্তাবাজার/কে.জে.পি