গাজীপুরে আরও ১০২ জনের করোনা শনাক্ত

গাজীপুরে নতুন করে আরও ১০২ জনের দেহে প্রাণঘাতী করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ১৮৯ জনে। বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গাজীপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত ১০২ জনের মধ্যে গাজীপুর সিটি কর্পোরেশন ও সদরে ৪১ জন, কালিয়াকৈরে ৬ জন, কালীগঞ্জ উপজেলায় ১৯ জন, কাপাসিয়া উপজেলায় ২ জন এবং শ্রীপুর উপজেলায় ৩৪ জন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর