ঈশ্বরগঞ্জে পুলিশ ও ব্যাংকের নিরাপত্তাকর্মী করোনায় আক্রান্ত

ময়মনিসংহের ঈশ্বরগঞ্জে পুলিশের একজন কনস্টেবল ও ব্যাংকের একজন নিরাপত্তাকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা ৭২ জনে দাড়াল।

ঈশ্বরগঞ্জ থানায় করোনা ইস্যুতে বিশেষ দায়িত্ব পালন করতে আসেন ৫ তরুণ কনস্টেবল। তাদের মধ্যে ২৩ বছর বয়সী একজন বুধবার জ্বরে আক্রান্ত হন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিট নমুনা সংগ্রহ করে। একই দিন ঈশ্বরগঞ্জ কৃষি ব্যাংকের ২৯ বছর বয়সী নিরাপত্তা কর্মীও নমুনা দেন। তাদের নমুনা ময়মনিসংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে পরীক্ষা শেষে বৃহস্পতিবার রাতে ফলাফলে করোনা পজেটিভ আসে। পুলিশ কনস্টেবলকে হাসপাতালার আইসোলেশনে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা ৭২ এ দাড়াল। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪২ জন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আরএমও ডা. লিমাত বিষয়টি নিশ্চিত করেন বলেন, আক্রান্তদের স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর