ইফা’র সাবেক মহাপরিচালক সামীম আফজাল আর নেই

ইসলামিক ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল আর নেই। বৃহস্পতিবার রাত ১০টা ২০ মিনিটে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত‌্যুকালে তার বয়স হয়ে‌ছিল ৬৫ বছর।

দীর্ঘ‌দিন ধরে ক‌্যানসারে ভুগ‌ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালক সামীম আফজাল। তি‌নি স্ত্রী ও এক মেয়েসহ অসংখ‌্য গুণগ্রা‌হী রেখে গেছেন।

ইসলা‌মিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস মিছবাহুর রহমান চৌধুরী এ ত‌থ‌্য নি‌শ্চিত করেছেন।

জানা যায়, রাজধানীর মোহাম্মদপুরের বাসায় শা‌রী‌রিক অবস্থার অবন‌তি ঘটলে রাত ১০টার দিকে তাকে সেন্ট্রাল হাসপাতালে ভ‌র্তি করা হয়। এরপর ১০টা ২০ মি‌নিটে তি‌নি মৃত্যুবরণ করেন।

টানা ১১ বছর ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ (ইফাবা) মহাপরিচালকের দায়িত্ব পালন করেন সামীম মোহাম্মদ আফজাল। গত বছরের ৩০ ডিসেম্বর তার মেয়াদ শেষ হয়।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর