টুঙ্গিপাড়ায় করোনার ঊর্ধ্বগতি সংক্রমণ, নতুন শনাক্ত ৫ জন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা নতুন করে আরো ৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বুধবারের পাঠানো নমুনায় বৃহস্পতিবার (২৫ জুন) তাদের করোনা রিপোর্ট পজিটিভ আসে।

এখন পর্যন্ত টুঙ্গিপাড়া উপজেলায় মোট ৭৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তবে সদ্য শনাক্ত হওয়া রোগীদের এখনো পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়নি।

সদ্য সংক্রমিত ব্যক্তিদের কখন চিকিৎসার আওতায় আনা হবে এ বিষয়ে জানতে চাইলে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.জসিম উদ্দিন জানান, আগামীকাল (২৬ জুন) টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য বিভাগ এবং টুঙ্গিপাড়া উপজেলা পুলিশ প্রশাসনের নেতৃত্বে একদল পরিদর্শক শনাক্ত হওয়া ব্যক্তিদের বাড়িতে পরিদর্শনে যাবেন। যদি আক্রান্ত ব্যক্তির বাড়িতে সম্পূর্ণ স্বাস্থ্যব্যাধি মেনে পরিবারের অন্যান্য সদস্য থেকে দূরত্ব বজায় রেখে বাড়িতে থাকা সম্ভব হয় তাহলে তাদের নিজ বাড়িতে আইসোলেশন রাখা হবে। আর বাড়ীতে যদি চিকিৎসা দেওয়া সম্ভব না হয় তাহলে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আইসোলেশন এনে চিকিৎসা করা হবে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর