কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৩৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৪৯৭ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হলো।
কুষ্টিয়া সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ জুন ) কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাব থেকে কুষ্টিয়ার ১৯৬ টি নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে যার মধ্যে ৩৬ টি কোভিড পজিটিভ।
নতুন আক্রান্তদের মধ্যে ২৫ জন পুরুষ ও ১১ জন নারী। আক্রান্ত ৩৬ জনের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ১৭ জন, কুমারখালী উপজেলার ৮ জন, ভেড়ামারা উপজেলার ৮ জন, দৌলতপুর উপজেলার ৩ জন রয়েছেন।
এখন পর্যন্ত জেলার দৌলতপুরে ৬৪ জন, ভেড়ামারায় ৭২ জন, মিরপুরে ৩৬ জন, কুষ্টিয়া সদরে ২৩৮ জন, কুমারখালীতে ৬৬ জন, খোকসায় ২১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।
বার্তা বাজার / ডি.এস