চুয়াডাঙ্গায় করোনা উপসর্গে যুবকের মৃত্যু

চুয়াডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে এক যুবকের (২২) মৃত্যু হয়েছে। মৃত ওই যুবক আলমডাঙ্গা উপজেলার যাদবপুর গ্রামের বাসিন্দা।

বৃহস্পতিবার ( ২৫ জুন) সন্ধ্যার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পরে তার মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শামীম কবির জানান, পেটে ব্যাথা ও জ্বর নিয়ে সন্ধ্যা ছয়টার কিছুক্ষণ আগে ওই যুবক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহতের নমুনা সংগ্রহ করা হয়েছে। করোনা প্রোটোকল মেনে দাফনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হয়েছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর