কুষ্টিয়ায় নমুনা না দিয়েই ওমর আলী শেখ নামে এক ব্যক্তির করোনা পজিটিভ এসেছে। এ নিয়ে চারদিকে আলোচনা সমালোচনা ঝড় উঠেছে।
বুধবার (২৪ জুন) কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে ১২৮ টি নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ২৭জনের দেহে করোনা শনাক্ত হয়। এর মধ্যে নমুনা না দিলেও পূর্ব মজমপুরে ওমর আলী শেখের করোনা পজিটিভ রিপোর্ট আসে।
এ বিষয়ে ওমর আলী শেখ জানান, গত ২৩ জুন সে করোনা পরীক্ষা করার জন্য কুষ্টিয়া মেডিকেল হাসপাতালে যাই। কিন্তু অনেক ভিড় থাকার কারণে নমুনা না দিয়ে চলে আসেন। পরবর্তীতে সে জানতে পারে তার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। নমুনা না দিয়ে কিভাবে তার করোনা পজিটিভ রিপোর্ট আসলো তা বোধগম্য নয়।
তিনি আরো বলেন, করোনা পজিটিভ রিপোর্ট আসার পর থেকে তিনি বিভিন্নভাবে হেনস্তার শিকার হচ্ছেন।
এ বিষয়ে কুষ্টিয়ার সিভিল সার্জন জানান, বিষয়টি আমরা শুনেছি। ইতিমধ্যে সংশোধনের জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বার্তা বাজার / ডি.এস