কক্সবাজারের টেকনাফে ৩৫ হাজার ৯৬০ পিস ইয়াবাসহ মোঃ ইয়াছিন নামের এক রোহিঙ্গা কিশোরকে আটক করেছে বিজিবি।
সে ২৬ নং মুচনী রোহিঙ্গা ক্যাম্পের পি-ব্লকের ৯১৯ নং রুমের বাসিন্দা মৃত নিজাম উদ্দিনের ছেলে বলে নিশ্চিত করেছেন ২বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল ফয়সাল হাসান খান।
আজ বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা বিওপির বিশেষ টহল দল হ্নীলা থেকে টেকনাফগামী একটি সিএনজি তল্লাশী করে মাদকসহ পাচারকারীকে আটক করে।
এই ঘটনায় সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে ধৃত আসামীকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবি অধিনায়ক।
বার্তা বাজার / ডি.এস