রাজধানীতে ভুয়া কর্ণেল গ্রেফতার

রাজধানীর তুরাগে সেনাবাহিনীর এক ভুয়া কর্ণেলসহ দুজনকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ১টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, মোসা. নূর জাহান (৪৫) ও মো: আব্দুল জলিল। তারা তুরাগের রাজবাড়ী এলাকায় ভাড়া থাকতেন।

জানা গেছে, গ্রেফতারকৃত দুইজন সেনাবাহিনীতে কমিশন পদে চাকরি দেয়ার নাম করে প্রতারণার মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নিতেন।

চাকরি দেয়ার প্রলোভনে মোঃ জুয়েল ইসলাম পাভেল নামের এক ব্যক্তির কাছ থেকে সাত লক্ষ টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে নির্দিষ্ট তারিখে চাকুরীর কোন ব্যবস্থা করতেনা পারলে ভুক্তভোগী পাভেল প্রতারণার বিষয়টি বুঝতে পেরে থানায় তুরাগ থানায় একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগটিকে এজাহারভুক্ত করেন। পরে বুধবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করে পুলিশ।

তুরাগ থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল মোত্তাকিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর