ঝিনাইদহে শিক্ষাবৃত্তির চেক বিতরণ ও সচেতনতামূলক আলোচনা সভা

ওয়েভ ফাউন্ডেশন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) থেকে প্রাপ্ত সংস্থার বুনিয়াদ ঋণ কর্মসুচির উপকারভোগীর সন্তানদের মধ্যে শিক্ষাবৃত্তির চেক ও মহামারী করোনায় স্বাস্থ্য সচেতনতামুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ওয়েভ ফাউন্ডেশনের ঝিনাইদহ রিজিওন অফিসে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ১০ জন শিক্ষার্থীকে ১২ হাজার টাকা করে শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয় । তারা প্রত্যেকেই ২০১৯ সালে জিপিএ ৪.০০- ৫.০০ নিয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং বর্তমানে উচ্চ মাধ্যমিক শিক্ষার সঙ্গে যুক্ত আছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা শিক্ষা অফিসার সুশান্ত কুমার দেব। সভায় আরো উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশন পানি ও স্যানিটেশন বিষয়ক এ্যাকসেস প্রকল্পের কর্মকর্তা শাহেদ জামাল, এরিয়া সমন্বয়কারী মোঃ শেখ সাদী, মোঃ মহিবুল ইসলাম, মোঃ জাহিদুল ইসলাম, আঞ্চলিক এ্যাডমিন অফিসার মোঃ শাহীনুর রহমান এবং ইউনিট ম্যানেজার মোঃ পলাশ উদ্দীন।

প্রধান অতিথি বলেন, জীবনে সফল হতে গেলে অবশ্যই শিক্ষা অর্জন করতে হবে। তিনি নেপোলিয়নের উদ্বৃত্তি দিয়ে বলেন, আমাকে একটি শিক্ষিত মা দাও আমি তোমাকে একটি শিক্ষিত জাতি দিব। তিনি বলেন শিক্ষা অর্জনের ক্ষেত্রে যতই বাধা-বিপত্তি, অভাব-অভিযোগে আসুক না কেন, নিজ লক্ষ্যের প্রতি অটুট থাকতে হবে। তিনি এই মহামারী করোনায় সকলকে স্বাস্থ্যসম্মত উপকরণ পরিধানসহ সচেতন ভাবে চলাফেরা করতে পরামর্শ দেন।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশন ঝিনাইদহ রিজিওন এর আ লিক সমন্বয়কারী আল-মামুন । তিনি তার বক্তিতায় বলেন শুধু প্রাতিষ্ঠানিক ডিগ্রী নয়, মানবিক গুণাবলীর বিকাশ এবং সু-নাগরিক হয়ে জাতি গঠনে অবদান রাখতে হবে এবং করোনা কালীন সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলতে হবে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর