মুন্সীগঞ্জের সিরাজদিখানে উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ উপলক্ষে সিরাজদিখান উপজেলা সেচ্ছাসেবক লীগের বৃক্ষ রোপণ উদ্বোধন করেন উপজেলা আ’লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হাজী মহিউদ্দিনের আহমেদ।
উপজেলা সেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম আর তালুকদার বাবুর সার্বিক তত্বাবধানে ও সাধারণ সম্পাদক শামিম চৌধুরী চঞ্চলের সহযোগিতায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক হাজী আবু বকর সিদ্দিক, ইছাপুরা ইউ.পি চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা হাজী আব্দুল মতিন হাওলাদার, রশুনিয়া ইউ.পির চেয়ারম্যান ইকবাল হোসেন চোকদার, লতব্দী ইউ.পির সাবেক চেয়ারম্যান হাফেজ ফজলুল হক, আ’লীগ নেতা সহিদ ঢালি, জাহাঙ্গীর আলম, বয়রাগাদী ইউনিয়ন সাবেক চেয়ারম্যান সোহাগ, জয়েন্ত ঘোষ, আরিফ রশিদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি কামাল হোসেন (লাল), মোস্তফা মিয়া, মীর সোহাগ, জাহাঙ্গীর বাদশা, আসলাম, জামান, যুগ্ন সাধারণত সম্পাদক রেজাউল করিম রাজ, সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ রয়েল, মহাসিন, আরিফ খান প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন, কে.বি মহাবিদ্যালয়ের সাবেক ছাএলীগ সভাপতি কাউসার আহমেদ হীরা, জসিম সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
বার্তা বাজার / ডি.এস