টিকটকে লাইক পেতে শিশুকে পানিতে ছুঁড়লেন মা!

সোশ্যাল মিডিয়ায় নিয়মিত টিকটক করে ভাইরাল হচ্ছেন অনেকেই। আর এ টিকটক করতে গিয়ে অদ্ভুত ঘটনার জন্ম দিচ্ছেন অনেকে।
যেমন মাত্র আটমাসের বাচ্চাকে সাঁতার শেখানোর সময় পানিতে ছুঁড়ে দিয়েছেন এক সাঁতার প্রশিক্ষক মা। ক্রিস্টা মেয়ার নামের ওই নারী টিকটকে লাইক পেতেই এমন কাজ করেছেন বলে অনেকে অভিযোগ করেছেন।

২৭ বছর বয়সী ক্রিস্টা এই পুরো ঘটনাটি ভিডিও করে টিকটকে পোস্ট করার পরেই আলোচনা শুরু হয়। শিশুটির নাম অলিভার। ক্রিস্টার দাবি অলিভার খুব দ্রুত সাঁতার শিখছে, যেন মাছ সে।

ভিডিওতে দেখা যাচ্ছে, ছোট্ট সুইমিং পুলের পাশে দাঁড়িয়ে রয়েছেন ক্রিস্টা মেয়ার। ছোট্ট শিশুকে হাতে ধরে রেখেছেন তিনি। হঠাৎ শিশুটিকে সুইমিং পুলের পানিতে ছুঁড়ে দিলেন তিনি। একই সঙ্গে নিজেও পানিতে নেমে পড়েন।

শিশুটি পানিতে ডুবে গিয়ে কয়েক সেকেন্ড থাকে। সে প্রাণপণ চেষ্টা করে ভেসে ওঠে। ভেসে ওঠার পর চিৎ সাঁতার দিয়ে কিছুটা এগিয়ে যায় শিশু অলিভার। পরে তাকে কোলে তুলে নেন মা।

এই ভিডিওটিতে ৫১ লাখের বেশি লাইক পড়েছে। ক্রিস্টা মেয়ারের ভাষ্য, এটি সাধারণ সাঁতারের ক্লাস নয়। শিশুদের প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করার শিক্ষা দেয়া হয় এ সুইমিং পুলে। তবে সেটি নিয়ম মেনেই করা হয়।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর