করোনা চিকিৎসার নামে প্রতারণা, কবিরাজ আটক

গাইবান্ধার সাদুল্যাপুরে করোনা রোগের চিকিৎসা কথা বলে প্রতারণার অভিযোগে আংগুর ব্যাপারী নামে এক প্রতারককে আটক করেছে পুলিশ।

আটককৃত আংগুর দক্ষিন ফরিদপুর ইউনিয়নের মৃত ওমর উদ্দিনের ছেলে। সে দীঘদিন থেকে বিভিন্ন কবিরাজী ও তান্ত্রিক চিকিৎসা করে আসছিল। সম্প্রতিক করোনা ভাইরাস মহামারীতে অসহায় ও গ্রামের সাধারণ মানুষকে করোনা রোগের চিকিৎসার জন্য বিভিন্ন গাছের ডাল ও পানি পড়া দেয়ার কথা বলে টাকা হাতিয়ে নিতো।এরপর পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে।

এ বিষয়ে সাদুল্যাপুর থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা বলেন , আংগুর ব্যাপারী দীঘদিন থেকে সাধারণ মানুষের সাথে প্রতারনা করে আসছিল। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর